বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ-ভাঙচুর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ১১:০৪ অপরাহ্ন

এবার  খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে।

আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর ডাকবাংলা মোড়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা এ অগ্নিসংযোগ ক‌রে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে আশপাশের দোকানপাটগুলো বন্ধ হয়ে যায়। এ ঘটনার পর ডাকবাংলা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৬টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা মিছিল সহকারে ডাকবাংলা মোড়ে আসেন। এ সময়ে ওই মিছিলের ছাত্র-জনতাকে বেশ উত্তেজিত দেখা গিয়েছিল। তারা ডাকবাংলা মোড় পার হয়ে জাতীয় পার্টির খুলনা মহানগর ও জেলা কার্যালয়ের সাইনবোর্ড ভেঙে ফেলেন। পরে তারা কার্যালয়ের ভেতর প্রবেশ করে চেয়ার ও টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর চালান। এরপর মালামাল বাইরে এনে অগ্নিসংযোগ করেন। পরে তারা জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এদিকে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুল গিয়াস বলেন, বিক্ষুব্ধ ছাত্র-জনতা সন্ধ্যা ৬টার দিকে মিছিল সহকারে এসে জাতীয় পার্টির কার্যালয়ে অতর্কিত হামলা করেন। তারা অফিসে ইটপাটকেল নিক্ষেপ করেন। কার্যালয়ের ভেতর থেকে ২টি প্লাস্টিকের চেয়ার বাইরে এনে অগ্নিসংযোগ করেন। যারা আক্রমণ করেছে তাদের পরিচয় এখনও জানা যায়নি। তবে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর