বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতাচ্যুতির আগে আসাদ যুক্তরাষ্ট্রের চুক্তি প্রত্যাখ্যান করেন : ওয়াশিংটন পোস্ট

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ন

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার ক্ষমতাচ্যুতির প্রাক্কালে মার্কিন যুক্তরাষ্ট্রের এক চুক্তি প্রত্যাখ্যান করেন। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সাথে সম্পর্ক স্থাপন করতেও অস্বীকার করেছিলেন তিনি। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা তাস এ খবর জানায়।

সিরিয়ার সাবেক কূটনীতিক বাসাম বারাবন্দি ওয়াশিংটন পোস্টকে বলেন, সিরিয়ায় বিদ্রোহীদের সশস্ত্র অভিযানের কয়েক সপ্তাহ আগে সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে যুক্তরাষ্ট্র সিরিয়ার সাবেক নেতা বাশার আল আসাদকে এই মর্মে প্রস্তাব পাঠায় যে, লেবাননে হিজবুল্লাহকে অস্ত্র সরবরাহের জন্য ইরানকে সিরীয় ভুখণ্ড ব্যবহারে অসম্মতি দিলে, যুক্তরাষ্ট্র ধীরে ধীরে তার নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। তবে আসাদ এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

ওয়াশিংটন পোস্ট জানায়, আসাদের জন্য আরও মারাত্মক ফল বয়ে আনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সাথে সম্পর্ক স্থাপনে তার অস্বীকৃতি। কুর্দি বাহিনী নিয়ন্ত্রণ এবং অন্তত কিছু সিরীয় শরণার্থীকে দেশে ফিরিয়ে আনার বিনিময়ে দামেস্কের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পরামর্শ  দিয়েছিলেন এরদোগান।

২৭ নভেম্বর, সশস্ত্র বিরোধী দলগুলো আলেপ্পো এবং ইদলিব প্রদেশে সিরিয়ার সেনাবাহিনীর অবস্থানের বিরুদ্ধে এক বড় ধরনের হামলা শুরু করে। ৭ ডিসেম্বর সন্ধ্যার মধ্যে তারা আলেপ্পো, হামা, ডেরা এবং হোমসসহ বেশ ক’টি বড় নগরী দখল নেওয়ার পরে ৮ ডিসেম্বর তারা দামেস্কে প্রবেশ করলে সিরিয়ার সরকারি বাহিনী নগরী ছাড়ে। সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে তার সম্মতি ব্যক্ত করেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে, আসাদের পদত্যাগ ও ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়ে দেশ ত্যাগের খবর জানায়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর