শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

কোন ব্যাংক বন্ধ হবে না: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ  বলেছেন যে, দেশে কোন ব্যাংক বন্ধ হবে না। তবে কিছু ব্যাংক ভালভাবে পুনরুদ্ধার হচ্ছে এবং অন্যরা চ্যালেঞ্জের মুখে রয়েছে। “আমরা চেষ্টা করছি এবং ব্যাংকিং খাতে সংশোধন করা হচ্ছে, ইসলামী ব্যাংক পুনরুদ্ধারের পথে রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ব্যাংক বন্ধ করার কোনো ইচ্ছা নেই,” তিনি মঙ্গলবার সচিবালয়ে  অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে ব্যাংকিং খাতকে স্থিতিশীল করা এবং আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করার সাথে সাথে হারানো আস্থা ফিরিয়ে আনা। সৎ ব্যবসায়ীদের ভয়ের কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, যারা সঠিকভাবে ঋণ পরিশোধ করেন এবং কর দেন তাদের কোনো সমস্যা হবে না। তিনি বলেন, ‘যারা বিগত সরকারের আমলে বিভিন্ন ফাঁক-ফোকর কাজে লাগিয়েছে, তারাই এখন ভয় পাচ্ছে’।

সংবাদ সম্মেলনে অর্থসচিব ড. খায়রুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ অন্যেরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর