বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

কেনেডি জুনিয়র হলেন ট্রাম্প প্রশাসনের স্বাস্থ্য মন্ত্রী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ১০:২৭ অপরাহ্ন

 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাস্থ্য মন্ত্রী হিসেবে জুনিয়র কেনেডিকে নিয়োগ দিয়েছেন। 

গতকাল ১৪ নভেম্বর বৃহস্পতিবার ট্রাম্প মার্কিন স্বাস্থ্য খাতে বহুল আলোচিত-সমালোচিত এবং বিতর্কিত কেনেডিকে (৭০) স্বাস্থ্য ও মানব পরিষেবা বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। ওয়াশিংটন থেকে এএফপি আজ এই খবর জানিয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে জুনিয়র কেনেডিকে নিয়োগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, রবার্ট এফ.কেনেডি জুনিয়রকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব পরিষেবার মন্ত্রী পদে নিয়োগ দিতে পেরে আমি ‘পুলকিত’। ট্রাম্প বলেছেন, অনেকদিন ধরে, ‘মার্কিনিরা ইন্ডাস্ট্রিয়াল ফুড কমপ্লেক্স এবং ওষুধ কোম্পানিগুলোর যাঁতা কলে পিষ্ঠ হয়ে আসছে।’ আমেরিকানরা জনস্বাস্থ্যের ক্ষেত্রে প্রতারণা, ভূল তথ্য, এবং বিভ্রান্তির বেড়াজালে আবদ্ধ ছিল।

জুনিয়র কেনেডি যদিও যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাতে বিতর্কিত একজন ব্যক্তিত্ব। বিশেষ করে কভিড-১৯ ভ্যাকসিনের বিরুদ্ধে অবস্থানের জন্য তিনি ব্যাপকভাবে আলোচিত-সমালোচিত।

২০১৯ সালের এক সমীক্ষায় জানা গেছে, কেনেডি’র ‘গোল্ড স্টার্ন্ডার্ড সায়েন্টিফিক রিসার্চ’-এজেন্সি করোনা টিকা নিয়ে ভূল তথ্য দিয়ে ফেসবুকে ভাইরাল করেছেন।

স্বাস্থ্য মন্ত্রী হিসেবে কেনেডির নিয়োগ নিশ্চিত হলে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ, ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রসহ প্রধান স্বাস্থ্য সংস্থাগুলোর তত্বাবধান করবেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে কেনেডি একটি বিখ্যাত রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি দীর্ঘ দিন ধরে একজন পরিবেশবাদী প্রচারক। তিনি সর্বদা আরএফকে জুনিয়র নামে পরিচিত। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তিনি রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসের বিরুদ্ধে প্রতিদ্বন্ধিতা করতে চেয়েছিলেন। অবশ্য পরে ট্রাম্পের পক্ষে প্রার্থীতা প্রত্যাহার করে তাকে সমর্থন দিয়েছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর