বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

কৃষি সরঞ্জাম ও সার আমদানিতে মুল্য পরিশোধের সময় বৃদ্ধি করলো বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫, ১২:৩১ অপরাহ্ন

এলসির মাধ্যমে কৃষি সরঞ্জাম ও রাসায়নিক সার আমদানির মূল্য পরিশোধ করার সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে।

পরিপত্রে বলা হয়, ব্যাক টু ব্যাক আমদানি, কৃষি সরঞ্জাম ও রাসায়নিক সার আমদানিতে সাপ্লায়ার্স ও বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির ক্ষেত্রে বিলম্ব মূল্য পরিশোধ সীমা ১৮০ দিন থেকে বাড়িয়ে ৩৬০ দিন করা হয়েছে। এ সুযোগ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।

তবে রফতানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণের আওতায় আমদানির ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না বলে পরিপত্রে বলা হয়েছে। নতুন পরিপত্র অনুযায়ী নির্ধারিত সময়ের পর গ্রাহকের নামে বৈদেশিক মুদ্রায় দায় পরিশোধের সময় বৃদ্ধি করা যাবে না।

যদিও এর আগে গত বছরের ৩০ জুন এসব পণ্য আমদানির ক্ষেত্রে মূল্য পরিশোধ সীমা ৩৬০ দিনে উন্নীত করে পরিপত্র জারি করেছিল কেন্দ্রীয় ব্যাংক। তবে তার মেয়াদ ২০২৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হয়ে যায়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর