বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

কৃষক লীগের সভাপতি সমীর ও যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ঢাকায় গ্রেফতার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৪:৫৯ অপরাহ্ন

বাংলাদেশ  কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সমীর চন্দ ও যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান আজ এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে নগরীর বাড্ডা এলাকা থেকে  বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টায় ও নগরীর গুলিস্তান এলাকা থেকে  রাত ১০ টায় যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, গত জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলা ও হত্যার ঘটনায়  তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় মামলা রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর