বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

কম দামে বছরে চার লাখ টন ডিএপি সার সরবরাহ করবে সৌদি আরব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন

সৌদি আরবের মালিকানাধীন সার সরবরাহ কোম্পানি মা’ এদেন বাংলাদেশকে টন প্রতি ২ ডলার কমে ডিএপি সার সরবরাহ করবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) গত ১৫ ডিসেম্বর সৌদি আরবের রিয়াদে কোম্পানির প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি  স্বাক্ষর করেছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির প্রতিনিধি ও বিএডিসির চেয়ারম্যান রুহুল আমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান এ সময় উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী সৌদি আরবের মালিকানাধীন কোম্পানি বিএডিসির অনুকূলে বছরে চার লাখ মেট্রিক টন ডিএপি সার সরবরাহ করবে। চুক্তির মেয়াদকাল দুই বছর (৩১ ডিসেম্বর ২০২৪ থেকে ০১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত)। কোম্পানিটি সারের কার্যকর ব্যবহারে বাংলাদেশের কৃষকদের সরাসরি প্রশিক্ষন প্রদান ও বাংলাদেশে তাদের অর্থায়নে একটি গুদাম তৈরি করে দেয়ার আগ্রহের কথা জানিয়েছে।

উল্লেখ্য, সৌদি আরব থেকে পূর্বে আন্তর্জাতিক দরের চেয়ে ৪ ডলার কমে আমদানির চুক্তি ছিল, বর্তমান চুক্তিতে এ মূল্য টন প্রতি ৬ ডলার কম। এতে ডিএপি সার আমদানিতে মোট ২৮ কোটি ৮০ লাখ টাকা সাশ্রয় হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর