বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

কত পা হাঁটলে কমবে হৃদরোগের ঝুঁকি?

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৩:৩৮ অপরাহ্ন

সুস্থ থাকতে হাঁটার যে কোনও বিকল্প নেই, সেটা সবারই জানা। হাঁটলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এছাড়া রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ, ওজন কমানো— সব সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে হাঁটায়। সাম্প্রতিক এক গবেষণা বলছে, সারা দিনে ১০ হাজার পা হাঁটলেই হৃদ্‌রোগ এবং মৃত্যুর ঝুঁকি এড়ানো সম্ভব।

প্রতিদিন ২,২০০ থেকে ১০,০০০ পা হাঁটাহাঁটি করলে হৃদরোগে মৃত্যুর ঝুঁকি এড়ানো সম্ভব। যারা দিনে ৯,০০০ থেকে ১০,০০০ পা হাঁটেন তাদের হৃদরোগের ঝুঁকি কম।

তবে নগরের জীবনযাত্রা অনেক ব্যস্তময় হওয়ায় অনেকের পক্ষেই সময় বের করে প্রতিদিন ১০ হাজার পা হাঁটা সম্ভব হয় না। কাজের ফাঁকেই কীভাবে ১০ হাজার পা হাঁটতে পারেন জেনে নিন।

সিঁড়ির ব্যবহার: অফিস বা বাড়ি যেখানেই হোক না কেন লিফটের ব্যবহার ছেড়ে দিয়ে সিঁড়ি দিয়ে ওঠানামা শুরু করুন। অনেকেই আছেন যারা দুই তলা উঠতেও লিফট ব্যবহার করেন। এটা ঠিক নয়। শরীর ফিট রাখতে চাইলে সিঁড়ির ব্যবহার শুরু করতেই হবে। এতে অনেকটা হাঁটা হবে।

গাড়ি দূরে পার্ক করা: অনেকেই আছে গাড়ি ছাড়া চলাফেরা করেন না। সেক্ষেত্রে কর্মস্থলের একটু দূরে গাড়ি পার্ক করুন। এতে কিছুটা হাঁটাহাঁটি হবে।

রাতে খাওয়ার পর হাঁটা: সারা দিন সময় না পেলেও রাতে খাওয়ার পর মোবাইল না ঘেঁটে বাড়ির সামনে ২০ হাঁটাহাঁটি করতে পারেন। বাইরে বের হতে না পারলে ঘরেই হাঁটাহাটি করুন।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর