রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

এস আলম চিনি মিলে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৪ মার্চ, ২০২৪, ৫:৫৩ অপরাহ্ন

চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম চিনি মিলে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট। 

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোল রুম সূত্র জানায়, বিকেল পৌনে ৪টার দিকে কর্ণফুলী থানাধীন ইছানগর এলাকার চিনি মিলটির গোডাউনে আগুন লাগে। ৩টা ৫৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে কর্ণফুলী, আনোয়ারা ফায়ার স্টেশন আগুন নির্বাপণে কাজ করছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মালেক জাগো নিউজকে বলেন, এস আলম রিফাইন্ড সুগার মিলের ৫ম তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৫টি স্টেশনের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কালো ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে আছে, বাতাস থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর