বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

এক এগারোর মতো বিরাজনীতিকরণের চক্রান্ত এখনও চলছে: গয়েশ্বর চন্দ্র রায়

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৪:১৪ অপরাহ্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘৩১ দফা সংস্কার প্রস্তাবে কমপক্ষে ৪০টি দল একমত হয়ে আমরা জাতির সামনে উপস্থাপন করেছিলাম। আপনারা সেই ৩১ দফা নেন। সেখানে যদি কিছু পরিমার্জন করা লাগে, সেটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করুন। এই সংস্কারের জন্য মাসের পর মাস প্রয়োজন হয় না।’
আজ শুক্রবার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারের উদ্দেশে  এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এক এগারোর মতো বিরাজনীতিকরণের চক্রান্ত এখনও চলছে। মূল ইস্যুকে পাশ কাটিয়ে অন্য ইস্যু দিয়ে সংকট সমাধান করা সম্ভব নয়। রাজনীতির বাইরে থেকে আসা সংস্কার প্রস্তাব কাল্পনিক। বিএনপির প্রস্তাবিত দফার ভিত্তিতেই কিছু সংযোজন-বিয়োজন করে সংস্কারের আহ্বান জানান দলটির অন্যতম এই নীতি নির্ধারক।
তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৭ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি জাতির সামনে তুলে ধরেছেন। আমরা যখন যুগপৎ আন্দোলন করলাম, তখন সব দলের মতামতের ভিত্তিতে সেটিকে আরও পরিমার্জিত করে ৩১ দফা সংস্কার প্রস্তাব জাতির সামনে তুলে ধরেছি। সেটা সরকার পতনে যুগপৎ আন্দোলনের সময়। সুতরাং, নতুন করে সংস্কারের প্রয়োজন নেই।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর