বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

একীভূত লাইসেন্স পেল বাংলালিংক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ১২:১৩ পূর্বাহ্ন

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে ইউনিফাইড (একীভূত) লাইসেন্স পেয়েছে বাংলালিংক। এই লাইসেন্স থেকে প্রাপ্ত সুবিধার ফলে বাংলালিংক-এর জন্য উন্নত সংযোগ ও গ্রাহকসেবা প্রদানের ক্ষেত্র আরও প্রশস্ত হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, একীভূত এই লাইসেন্স সুবিধা বর্তমানে বিদ্যমান থাকা টু-জি, থ্রি-জি, ফোর-জিসহ ভবিষ্যতে আসন্ন সকল প্রযুক্তিগত সেবাপ্রদানের লাইসেন্সকে একত্রীকরণ করেছে।

বাংলালিংক-এর চিফ এক্সিকিউটিভ অফিসার, এরিক অস বিটিআরসি অফিসে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ-এর কাছ থেকে এই একীভূত লাইসেন্স গ্রহণ করেন। অনুষ্ঠানে বিটিআরসি ও বাংলালিংক-এর উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নতুন ইস্যকৃত এই লাইসেন্স সংযোগ বৃদ্ধি ও টেলিযোগাযোগ সেবা প্রদানের পথকে মসৃণ করবে। এছাড়াও এটি একটিভ শেয়ারিং, ডাটা রিটেনশনের ক্ষেত্রে নির্দিষ্ট নীতিমালা, অডিট চলাকালীন সময়ে স্বচ্ছতা নিশ্চিতকরণসহ বিভিন্ন ফি নির্ধারণে আরো স্বচ্ছতা এনেছে। এর ফলে উন্নত প্রযুক্তিগত সেবাপ্রদান সহজ হবে যা উদ্ভাবনী সেবার মান বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ সরকারের স্মার্ট বাংলাদেশ রুপকল্প বাস্তবায়নে সহায়তা করবে।

বাংলালিংক-এর মূল কোম্পানি ভিওন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কান তেরজিওগ্লু বলেন, “উচ্চ মানসম্মত গ্রাহকসেবার প্রতিশ্রুতি পূরণ করতে একীভূত লাইসেন্স সুবিধাটি আমাদের জন্য একটি অত্যন্ত সময়োপযোগী প্রাপ্তি। স্মার্ট বাংলাদেশ গড়ার যৌথ লক্ষ্যে কাজ করতে প্রযুক্তিগত উন্নয়নের এই সাহসী পদক্ষেপ গ্রহণে বাংলালিংকে সহযোগিতা করার জন্য বিটিআরসি-কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।”

বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বলেন, “আজ বাংলালিংক-কে একীভূত লাইসেন্স প্রদানের মাধ্যমে আমরা স্মার্ট বাংলাদেশ গঠনে টেলিকম খাতকে সংযুক্ত করার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেলাম। কর্পোরেট গভার্নেন্স-এর মান বজায় রেখে ডিজিটালি উন্নত ও সমৃদ্ধ আগামী গড়ার লক্ষ্যে কাজ করে যাওয়ার জন্য আমরা বাংলালিংক-কে সাধুবাদ জানাচ্ছি।”


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর