বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইসলামী আন্দোলনের আমিরের সাথে জামায়াত আমিরের বৈঠক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫, ৬:১৩ অপরাহ্ন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে  চরমোনাই দরবার শরিফে তাদের দুজনের সাক্ষাৎ হয়। এ সময়ে তারা পরস্পরে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। পরে তারা এক বৈঠকে মিলিত হন।

বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন দুজনেই। নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে আমরা কয়েকটি রাজনৈতিক দল দ্বারা ব্যবহৃত হয়েছি। এভাবে আর আমরা ব্যবহার হতে চাই না। আল্লাহর রাস্তায় দ্বীনের পথে আমরা এক হয়ে চলবো। আগামী নির্বাচন নিয়ে ঐক্যের প্রত্যাশাও করেন তারা।

মূলত বরিশালে জামায়াতে ইসলামীর জেলা ও মহানগর কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আসেন দলটির আমির ডা. শফিকুর রহমান। সকালে তিনি জামায়াতের নারী প্রতিনিধিদের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন। এরপরে বিকেল ৩টায় যোগ দেন হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের কর্মী সম্মেলনে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর