বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলকে হুমকি দিলো

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৫ মে, ২০২৪, ৩:০৫ অপরাহ্ন

 

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইসরায়েলকে গাজার রাফাহতে সামরিক অভিযান ‘অবিলম্বে’ বন্ধ করার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে সতর্ক করে দিয়ে বলেছে, অভিযান বন্ধে ব্যর্থ হলে ব্লকের সাথে ইসরায়েলের সম্পর্ক নষ্ট হবে। বুধবার ইইউ এর পররাষ্ট্র নীতি প্রধান জোসেপ বোরেলের স্বাক্ষরিত একটি বিবৃতিতে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ‘ইসরায়েল যদি রাফাহতে তার সামরিক অভিযান চালিয়ে যায়, তবে এটি অনিবার্যভাবে ইসরায়েলের সাথে ইইউর সম্পর্কের উপর অত্যন্ত চাপ সৃষ্টি করবে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলের সামরিক অভিযান ‘গাজায় মানবিক সহায়তা বিতরণকে আরও ব্যাহত করছে এবং আরও অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি, দুর্ভিক্ষ এবং মানুষের দুর্ভোগের সম্মুখীন হচ্ছে।’

ইউরোপীয় ইউনিয়ন ফিলিস্তিনের প্রধান সাহায্য দাতা এবং ইসরায়েলের বৃহত্তম ব্যবসায়িক অংশীদার।

জোসেপ বোরেল বলেছেন, ‘যদিও ইইউ ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দেয়, ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইনের সাথে সঙ্গতি রেখে তা (অভিযান পরিচালনা) করতে হবে এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা দিতে হবে।’

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর