বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আসাদ ও তার পরিবার মস্কোতে:রুশ বার্তা সংস্থা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার পরিবার মস্কোতে আছেন। রুশ বার্তা সংস্থাগুলো রোববার সন্ধায় ক্রেমলিনের একটি সুত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইসলামী বিদ্রোহীরা দামেস্কে ঢুকে পড়লে কয়েক ঘন্টার মধ্যে তিনি দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন।

আসাদের প্রধান মিত্র রাশিয়া যুদ্ধ-বিধ্বস্ত দেশটির দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন।

সংবাদ সংস্থাগুলো আরো জানিয়েছে, ক্রেমলিনের সুত্র বার্তা সংস্থা তাস এবং রিয়া নভোস্তি সংবাদ সংস্থাকে বলেছে, ‘আসাদ ও তার পরিবারের সদস্যরা মস্কো এসে পৌঁছেছে।’ রাশিয়া মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছে।’

আসাদ কি আসলেই মস্কোতে আছেন কিনা জানতে চাইলে এক পশ্চিমা কর্মকর্তা বলেছেন,মস্কোর দাবি নিয়ে সন্দেহের কিছু নেই।

ক্রেমলিন সুত্র আরো জানিয়েছে, যেসব বিদ্রোহীরা আসাদকে ক্ষমতাচ্যুত করেছে, সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটি এবং কূটনীতিক প্রতিষ্ঠান সমুহের নিরাপত্তা নিশ্চিতের নিশ্চয়তা দিয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর