বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ পিসিআই-ডিএসএস সনদপত্র পেলো এনসিসি ব্যাংক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪, ৫:২১ অপরাহ্ন

‘কার্ডের তথ্য সুরক্ষায়’ আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ Payment Card Industry Data Security Standard (PCI-DSS) সনদপত্র অর্জন করেছে এনসিসি ব্যাংক। এ উপলক্ষ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ের ইনোভেশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম. শামসুল আরেফিন, সহযোগী সিএমএস পার্টনার ও আইটিসিএলের পরিচালক ওসমান হায়দার, ইআইসি এর সিইও মসিউল ইসলাম, এনসিসি ব্যাংকের এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, কার্ডস অ্যান্ড ডিজিটাল পেমেন্ট ডিভিশনের প্রধান জুবায়ের মাহমুদ ফাহিমসহ ব্যাংকের আইটি বিভাগের এবং ইআইসি এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম. শামসুল আরেফিন বলেন, এই সার্টিফিকেশন প্রাপ্তির মাধ্যমে এনসিসি ব্যাংকের কার্ডের তথ্য সুরক্ষা ব্যবস্থা নতুন উচ্চতায় উন্নীত হলো এবং গ্রাহকদের কার্ডের তথ্যের নিরাপত্তা আরও বেশি সুরক্ষিত হলো।

তিনি বলেন, এনসিসি ব্যাংক গ্রাহদের তথ্যের নিরাপত্তা প্রদানে এবং সংবেদনশীল তথ্য সুরক্ষায় অঙ্গীকারাবদ্ধ। এরই ধারাবাহিকতায় (PCI-DSS) সার্টিফিকেশন অর্জন আমাদের আর্ন্তজাতিক মানের কর্ডের তথ্য সুরক্ষা ব্যবস্থা অর্জনে সহায়ক হবে।

এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান বলেন, বিশ্বখ্যাত পেমেন্ট কার্ড ব্রান্ড VISA, MasterCard, AMEX JBC কর্তৃক গৃহীত PCI-DSS বিশ্বব্যাপী স্বীকৃত তথ্য নিরাপত্তা মানদন্ড। এনসিসি ব্যাংকের এই সার্টিফিকেশন অর্জন একটি মাইলফলক যা পুরো প্রজেক্ট টীমের ঐকান্তিক প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমের ফলেই এটা সম্ভব হয়েছে। পরিশেষে, তিনি পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং সিনিয়র ম্যানেজমেন্ট টীমের সদস্যবৃন্দদের প্রতি এই অর্জনে সার্বিক সহোযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর