বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর কার্যক্রম বন্ধ, শঙ্কায় গাজাবাসী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ৫:৩৮ অপরাহ্ন

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় সাত ত্রাণকর্মী নিহত হওয়ার ঘটনায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন (ডব্লিউসিকে) তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এ পরিস্থিতিতে অনেক ফিলিস্তিনি ভাবছেন, কীভাবে তারা পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেবেন।

মার্কিন দাতব্য সংস্থা আনেরাও তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। স্থানীয় কর্মীদের পাশাপাশি তাদের পরিবার ক্রমবর্ধমান ঝুঁকির সম্মুখীন হওয়ায় এ পদক্ষেপ নিল সংস্থাটি।

জাতিসংঘ সতর্ক করে বলেছে, ত্রাণ বিতরণে ইসরায়েলি নিষেধাজ্ঞা, চলমান যুদ্ধ এবং শৃঙ্খলা ভেঙে পড়ার কারণে বিপর্যয়কর ক্ষুধার সম্মুখীন হচ্ছে আনুমানিক ১১ লাখ লোক। ঠিক এমন পরিস্থিতিতে সংস্থা দুটি একসঙ্গে সপ্তাহে ফিলিস্তিনি অঞ্চলটিতে ২০ লাখ লোককে খাবার সরবরাহ করছিল।

ডব্লিউসিকের কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত সাইপ্রাস থেকে ত্রাণ আসার সামুদ্রিক করিডোরও রুদ্ধ করে দিচ্ছে। দুর্ভিক্ষ এড়াতে গাজার উত্তর দিক দিয়ে ত্রাণ প্রবেশের জন্য করিডোর স্থাপনে সহায়তা করেছিল দাতব্য সংস্থাটি।

সোমবার রাতে ডব্লিউসিকের গাড়িবহরে হামলা হয়। বহরটি ইসরায়েলের নির্ধারিত উপকূলীয় রুট ধরে যাচ্ছিল। দেইর-আল বালাহতে একটি বার্জ থেকে গুদামে বা একশ টনের বেশি খাদ্য নামিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই গাড়িবহরটি হামলার শিকার হয়।

বার্জের ত্রাণ চারটি জাহাজে আসা ত্রাণের অংশ। হামলার পর ২৪০ টন ত্রাণ নিয়ে জাহাজগুলো পুনরায় সাইপ্রাসে ফিরে গেছে।

নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল সতর্ক করে দিয়ে বলেছে, ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সঙ্গে যা ঘটেছে, তা পুরো ত্রাণ ব্যবস্থার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং তা খাদের কিনারে নিয়ে গেছে।

ডব্লিউসিকে বলেছে, ইসরায়েলি বাহিনী ‘জেনেবুঝেই’ তাদের স্পষ্ট লোগো সংবলিত গাড়িগুলোতে হামলা চালিয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেই তারা পথে বের হয়েছিল। নিহত সাতজনের মধ্যে ব্রিটিশ, পোলিশ, অস্ট্রেলীয়, ফিলিস্তিনি ও যুক্তরাষ্ট্র-কানাডার একজন দ্বৈত নাগরিক ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর