শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

আজ থেকে চালু হলো টিকিট কাউন্টার পদ্ধতির গোলাপি বাস

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:২১ অপরাহ্ন

নগর পরিবহনে শৃঙ্খলা আনতে ঢাকা মহানগরীতে আজ থেকে শুরু হয়েছে কাউন্টার থেকে টিকিটিং পদ্ধতিতে গোলাপি রংয়ের বাস চলাচল। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর উত্তরার আজমপুর কাঁচাবাজার (বিডিআর মার্কেট) সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে এর কার্যক্রম শুরু হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আনুষ্ঠানিকভাবে নতুন পদ্ধতিতে এসব বাস চলাচলের উদ্বোধন করেছেন।

ঢাকার আব্দুল্লাহপুর হয়ে রাজধানীর বিভিন্ন গন্তব্যের ২১টি কোম্পানির বাস চলবে টিকিট কাউন্টার ভিত্তিতে। উদ্বোধনীর জন্য এরই মধ্যে ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে বাসগুলো। টিকিট বিক্রির জন্য বুথগুলোও প্রস্তুত করা হয়েছে।

বিষয়টি নিয়ে গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম সংবাদ সম্মেলন করেন৷

সেখানে তিনি বলেন, এই রুটে (আব্দুল্লাহপুর হয়ে রাজধানীর বিভিন্ন পথে) দুই হাজার ৬১০টি বাস চলবে। সবগুলো কোম্পানির বাসের রং হবে গোলাপি। একই রঙে চলাচলকারী এসব বাসে টিকিট ছাড়া কেউ উঠতে পারবেন না।

নগর পরিবহনে শৃঙ্খলা আনতেই এ পদ্ধতি চালু করা হচ্ছে মন্তব্য করে সাইফুল বলেন, নিয়মনীতির তোয়াক্কা না করে গত ১৬ বছর ধরে ঢাকা শহরে বাস-মিনিবাস চুক্তিতে যাত্রী পরিবহন করছে। এতে গাড়ি চলাচলে অসম প্রতিযোগিতার সৃষ্টি হয়। যত্রতত্র যাত্রী ওঠা-নামা করার কারণে সড়কে যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি এবং দুর্ঘটনা ঘটছে। এখন থেকে বাস কাউন্টার পদ্ধতিতে চালাতে হবে এবং যাত্রীদেরকে নির্দিষ্ট কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করে গাড়িতে যাতায়াত করতে হবে। নির্দিষ্ট স্টপেজ ছাড়া গাড়ি দাঁড় করানো যাবে না এবং যাত্রী ওঠানো যাবে না। যাত্রীরাও নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কেটে বাসে উঠবেন।

চলতি মাসের মধ্যে মিরপুর, গাবতলী, মোহাম্মদপুরে চলাচল করা বাস টিকিট কাউন্টারের মাধ্যমে পরিচালনা করা হবে জানিয়ে সাইফুল আলম বলেন, এখন থেকে গাড়ি কাউন্টার পদ্ধতিতে চালাতে হবে এবং যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে গাড়িতে যাতায়াত করতে হবে। নির্দিষ্ট স্টপেজ ছাড়া গাড়ি দাঁড় করানো যাবে না এবং যাত্রী ওঠানো যাবে না। যাত্রীরাও নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কেটে বাসে উঠবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর