বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতির গড় হার ৬-৭ শতাংশে নেমে আসবেঃ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ  আগামী জুনের মধ্যে সাধারণ পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতির হার ৬ থেকে ৭ শতাংশের মধ্যে নেমে আসবে বলে আশা করছেন।

তিনি বলেন, ‘বাড়তি মূল্যস্ফীতিতে মানুষ সমস্যায় রয়েছে এটা অস্বীকার করার সুযোগ নেই। তবে তা কমাতে ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার। এর প্রভাবে মূল্যস্ফীতি কমতে আরও ২ থেকে ৩ মাস অপেক্ষা করতে হবে। জুনের মধ্যে যদি আমরা মূল্যস্ফীতি ৬-৭ শতাংশে নামিয়ে আনতে পারি, তাহলে আমরা এটিকে সন্তোষজনক বলে মনে করব।’

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার আসন্ন রোজায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বেশ কিছু পদক্ষেপ নেবে। মূল্যস্ফীতি রাতারাতি কমানো যাবে না। এর জন্য সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘আমরা বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করেছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন যে জ্বালানি, সার, চাল এবং ভোজ্যতেল আমদানি সহজতর করার জন্য প্রয়োজনীয় মার্কিন ডলার সরবরাহ করা হবে।’

বাণিজ্য মন্ত্রণালয় দাম স্থিতিশীল করার জন্য ব্যবসায়ী নেতাদের সঙ্গে যোগাযোগ করছে বলেও তিনি জানান।

গত ডিসেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৮৯ শতাংশ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর