বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আগামীতে নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণের রাজনীতি করবে বিএনপি : আমীর খসরু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩৫ অপরাহ্ন

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীর রাজনীতি হবে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের স্বপ্নের রাজনীতি। নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণের রাজনীতি।

শনিবার দুপুরে খাগড়াছড়ির দীঘিনালা ছোট মেরুং হাইস্কুল মাঠে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, মাস্তান ও দখলবাজদের বিএনপিতে আশ্রয় নেই। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে জনমানুষের মুখে হাসি ফোঁটানো হবে। এজন্য তিনি পাহাড়ি-বাঙ্গালী সকলকে ভাই-ভাই হিসেবে এক হয়ে কাজ করার আহবান জানান।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানীর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান।
পরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ফেরার পথে দীঘিনালায় আওয়ামী লীগ কর্মীদের আঘাতে নিহত ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি রবিউল ইসলামের বাড়িতে যান আমীর খসরু মাহমুদ চৌধুরী


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর