বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করার অধিকার দেওয়া হবে না: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ১:০৩ পূর্বাহ্ন

আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশীদ।
শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হারুনুর রশীদ বলেন, আওয়ামী লীগ দেশদ্রোহী দল। এরা দেশ, গণতন্ত্র ও মানুষের শত্রু। এদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার দেওয়া হবে না। তা না হলে তারা ভারতের কাছে এবার স্থায়ীভাবে দেশকে লিখে দেবে।
যুব সমাজকে আরও বেশি সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের পরাজিত শক্তি যাতে মাথাচাড়া দিতে না পারে, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।
বিএনপির এই নেতা বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে। কিন্তু বিএনপি যাতে ক্ষমতায় না আসে তাই ষড়যন্ত্র হচ্ছে। এসব ষড়যন্ত্রের আমাদের দাঁতভাঙা জবাব দেব।
হারুনুর রশীদ বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে থেকে চক্রান্ত করছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে।
তিনি বলেন, ৫ আগস্টের পর হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর কোনো আক্রমণ হয়নি। তারা স্বাধীনভাবে ব্যবসা-বাণিজ্য, চলাফেরা ও লেখাপড়া করছে। অথচ ভারত থেকে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর