বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আইন ও বিচার বিভাগের সচিবের দায়িত্বে মো. গোলাম রব্বানী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ২:৪০ অপরাহ্ন

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের নতুন সচিবের দায়িত্ব পেয়েছেন একই বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন-১) মো. গোলাম রব্বানী।

গতকাল রোববার এক অফিস আদেশে মো. গোলাম রব্বানীকে আইন ও বিচার বিভাগের সচিব হিসেবে চলতি দায়িত্ব প্রদান করা হয়। আইন ও বিচার বিভাগের উপ-সচিব (প্রসাশন-২) এস মোহাম্মদ আলী যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করেন।
একই প্রজ্ঞাপনে আইন ও বিচার বিভাগের সচিবের দায়িত্বে থাকা মো. গোলাম সারওয়ারকে একই বিভাগে সংযুক্ত কর্মকর্তা করা হয়।
আইন ও বিচার বিভাগের নবনিযুক্ত সচিব মো. গোলাম রব্বানী বিসিএস  ১৩ তম ব্যাচের সদস্য। তিনি ১৯৯৪ সালে সহকারি জজ হিসেবে বিচার বিভাগে যোগদান করেন। পরে ২০১৬ সালের ০৭ জানুয়ারি জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি লাভ করেন।  আইন ও বিচার বিভাগে যুগ্ম সচিব হিসেবে যোগদানের আগে তিনি চট্টগ্রামের জেলা ও দায়রা জজ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর