বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে : হাসান শওকত আলী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে। তিনি বলেন, পুলিশের পাশে জনগণ এসে দাঁড়িয়েছে, এটাই আমাদের প্রত্যাশা ছিল।

রোববার দুপুরে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে পুলিশ, ছাত্র-জনতা ও গুলশান থানা এলাকার সম্মানিত নাগরিকবৃন্দের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

তিনি বলেন, পুলিশিংকে ফলপ্রসূ করতে এবং সমাজ থেকে সমস্যা দূর করতে হলে পুলিশের পাশাপাশি জনগনকেও এগিয়ে আসতে হবে। গুলশান এলাকার সম্মানিত নাগরিকবৃন্দ  রিকশাওয়ালাদের জন্য মেডিকেল সেবার ব্যবস্থা করেছেন এটি নিসন্দেহে মানবিক ও চমৎকার বিষয় এবং প্রশংসার ঊর্ধ্বে। এভাবে আমরা একে অপরের বিপদে এগিয়ে আসলে গড়ে উঠবে সুন্দর সমাজ।

অতিরিক্ত পুলিশ কমিশনার আরো বলেন, মাদক আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে লড়াই করতে হবে। প্রতিটি পরিবারের দায়িত্ব হচ্ছে তার প্রত্যেক সদস্যকে নজরে রাখা ও সচেতন করা।

গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ তারেক মাহমুদ বলেন, ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা। এই ঘটনার পর সরকার ব্যবস্থাপনায় পরিবর্তন এসেছে। পাশাপাশি পুলিশিং ব্যবস্থাপনা তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশিং ব্যবস্থাপনায় অনেক পরিবর্তন এসেছে। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ গুলশান এলাকার সম্মানিত নাগরিকবৃন্দকে সত্যিকার অর্থে নাগরিক সেবা দিতে চাই। আপনারা আমাদের সব সময় সহযোগিতা করে এসেছেন, এ সহযোগিতা আমরা অব্যাহতভাবে চাই।

মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও গুলশান থানা এলাকার সম্মানিত নাগরিকবৃন্দ অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ তারেক মাহমুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় গুলশান বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর