বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

অ্যাটর্নি জেনারেলের সাথে মেজর সিনহার পরিবারের সাক্ষাৎ, দ্রুত বিচারকাজ শেষ করার অনুরোধ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫, ১:২৪ অপরাহ্ন

ছেলে হত্যার বিচারকাজ দ্রুত শেষ করতে অ্যাটর্নি জেনারেলের সাথে সাক্ষাৎ করেছেন পুলিশের গুলিতে নিহত অসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদের মা নাসিমা আক্তার। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল অফিসে সাক্ষাৎ করেন তিনি।

এ সময় তার সাথে মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসসহ আরও কয়েকজন ছিলেন। সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন মেজর সিনহার পরিবার।

তারা বলেন, এতদিনেও চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিচার কাজ শেষ না হওয়া, আসামিদের সাজা কার্যকর না হওয়া দুঃখজনক। তবে তারা আশাবাদী, দ্রুতই হাইকোর্টে আপিল শুনানি শুরু হবে। এ সময়, অবসরপ্রাপ্ত একজন সেনাকর্মকর্তা বলেন, বিগত সরকারের প্রত্যক্ষ মদদে বিচারকাজ আটকে ছিল।

২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভে অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে গুলি করে হত্যা করা হয়। পরে ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত এই মামলায় দুজনের মৃত্যুদণ্ড, ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর