বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

অসাম্প্রদায়িক ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার অন্যতম হাতিয়ার হচ্ছে সংস্কৃতি : অর্থ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১১ মে, ২০২৪, ৬:০৮ অপরাহ্ন

অর্থ  প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, অসাম্প্রদায়িক ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার অন্যতম হাতিয়ার হচ্ছে সংস্কৃতি। পৃথিবীতে এখন সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে পড়েছে উল্লেখ করে তিনি  বলেন, ‘অসাম্প্রদায়িক রাজনীতি যখন দুঃসময় পার করছিল, তখন সংস্কৃতি শক্তভাবে রাজনৈতিক ব্যক্তিদের পাশে ছিলো, আশা করি আগামীতেও থাকবে। 

শুক্রবার (১০ মে) চট্টগ্রাম মহানগরীর চকবাজারস্থ আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে সংগীত ভবনের অন্যতম প্রতিষ্ঠাতা ও সংগীতজ্ঞ বনবীতি সেনগুপ্তার ৩৩তম প্রয়ানদিবস উপলক্ষ্যে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, মানুষের জীবনে শিক্ষাগুরুর ভূমিকা অনস্বীকার্য। বনবীতি সেনগুপ্তার কাছ থেকে সংগীত শিক্ষা গ্রহণ করে আজকে অনেকে বড় শিল্পী হয়ে উঠেছেন। সংগীত ভবন থেকে শুরু করে সংগীতের জন্য বনবীথি সেনগুপ্তার অবদান অপরিসীম। তিনি আমাদের কাছে সবসময় স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন। বনবীথি সেনগুপ্তার মতো ব্যক্তিরা সংগীতচর্চার জন্য শুধু প্রতিষ্ঠানই গড়ে তুলেননি, সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে প্রজন্মকে গড়ে উঠতে  ভূমিকা রেখেছেন।

সংগীত ভবনের সভাপতি ড. সেকান্দার চৌধুরীর সভাপতিত্বে এ স্মরণ সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রকৌশলী কমোডর মোহাম্মদ মাহবুবুর রহমান এবং অনেক গুণিশিল্পী ও সংগীতজ্ঞ ব্যক্তি উপস্থিত ছিলেন।

 

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর