শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

অভিনেত্রী রোকেয়া প্রাচীর বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ৩:৫৭ অপরাহ্ন

মিথ্যা তথ্য প্রচার করে সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কে দেওয়ার অভিযোগে অভিনেত্রী ও প্রযোজক রোকেয়া প্রাচীর বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে মোছাব্বির হাসান ওরফে সজিব নামে এক ব্যক্তি এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রেখেছিলেন। পরে মামলা গ্রহণ করার উপাদান না থাকায় তা খারিজ করে দেন।

মামলায় আবেদনে বলা হয়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অর্জিত সফলতাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে রোকেয়া প্রাচী গত ১৬ আগস্ট ভারতের একটি সংবাদমাধ্যমে আক্রমণাত্মক, মিথ্যা, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন সাক্ষাৎকার ও বক্তব্য দেন। যা দিয়ে তিনি সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কে দিয়েছেন।

এর আগে গতকাল সোমবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগ অভিনেত্রী রোকেয়া প্রাচীকে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) সহ-সভাপতির দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর