শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে উঠতে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর কপ৩১ জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে নিউজ পোর্টালগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৫ জরুরি প্রস্তাব তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন জুবাইদা রহমান জলবায়ু সহনশীল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তহবিলের ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার আহ্বান অস্ট্রেলিয়ার কাছে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইল বাংলাদেশ ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণের আশ্বাস রাষ্ট্রপতির

অনলাইন মিডিয়ার সম্পাদকদের সঙ্গে গণমাধ্যম সংস্কার কমিশনের বৈঠক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:০০ অপরাহ্ন

অনলাইন গণমাধ্যমের সম্পাদক ও প্রকাশকদের সঙ্গে সরকারের গণমাধ্যম সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর সার্কিট হাউজ রোডের তথ্য ভবনে এই বৈঠকে সভাপতিত্ব করেন গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ।

এছাড়াও, গণমাধ্যম সংস্কার কমিশন সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিআরা নাসরীনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সরকারের পট পরিবর্তনের পর দেশের গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষ্যে তিন মাস আগে এই ‘গণমাধ্যম সংস্কার কমিশন’ গঠন করে অন্তর্বর্তী সরকার।

বাংলানিউজের সম্পাদক লুৎফর রহমান হিমেল ও নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, জাগোনিউজের ভারপ্রাপ্ত সম্পাদক কে এম জিয়াউল হক, বিডিনিউজের বার্তা সম্পাদক জাহিদুল কবির, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, ঢাকা নিউজের সম্পাদক ও প্রকাশক লতিফুল বারী হামিম, এবিনিউজের সম্পাদক শাহীন চৌধুরী, ঢাকা ওয়াচের সম্পাদক সাখাওয়াত সজীব উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর