বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

অগ্রণী ব্যাংকের সঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের চুক্তি স্বাক্ষরিত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৩ মে, ২০২৪, ৭:৪৩ অপরাহ্ন

 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সঙ্গে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (পিবিজিএসআই) স্কিম, এসইডিপি সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে অগ্রণী ব্যাংক পিএলসি.। ৫ মে ২০২৪ মাউশি’র কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পক্ষে মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ ও অগ্রণী ব্যাংকের পক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় অন্যান্যদের মধ্যে অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক (ক্যামেলকো) মোহাম্মদ ফজলুল করিম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. এ কে এম শফিউল আজম, স্কিম পরিচালক প্রফেসর চিত্ত রঞ্জন দেবনাথ ও প্রফেসর সৈয়দ মাহফুজ আলী, অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেস ক্লাব কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপক জাকিয়া পারভীন ও প্ল্যানিং, কো-অর্ডিনেশন এন্ড মার্কেটিং ডিভিশনের উপমহাব্যস্থাপক খোন্দকার লুৎফুল কবীর, মাউশি’র উপপরিচালক শাহনাজ পারভীন কাজলসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর