শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে উঠতে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর কপ৩১ জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে নিউজ পোর্টালগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৫ জরুরি প্রস্তাব তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন জুবাইদা রহমান জলবায়ু সহনশীল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তহবিলের ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার আহ্বান অস্ট্রেলিয়ার কাছে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইল বাংলাদেশ ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণের আশ্বাস রাষ্ট্রপতির

পথচারী ও রোজাদারের মাঝে রাইট টক বাংলাদেশের ইফতার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার : জনপ্রিয় সামাজিক সংগঠন “রাইট টক বাংলাদেশ” এর পক্ষ থেকে দেড় শতাধিক পথচারী ও রোজাদারদের মাঝে ইফতার উপহার দেয়া হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) ১৮ রমজান বিকালে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই ইফতার সামগ্রী বিতরণ করে রাইট টক বাংলাদেশ এর সদস্যরা।

ইফতার উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনির প্রতিষ্ঠাতা,চেয়ারম্যান ও সাংবাদিক আল আমিন এম তাওহীদ, সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার জলি, সহ-সভাপতি আরিফুল হক, তানবীরুল রিপন, ছালদার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পার্থ সারথি সাধক, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রোহিত রওশন, আবুল বাশার শামীম, শান্তা আক্তার, কোষাধ্যক্ষ রাকিব হোসেন শাওন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জান্নাতুন মনি, দপ্তর সম্পাদক কামরুল হাসান মেহেদী, ক্রীড়া সম্পাদক আরফাত সিদ্দিকী, গণযোগাযোগ সাদী আব্দুল্লাহ, ধর্ম সম্পাদক জহির রায়হান ও দুর্যোগ ত্রাণ সম্পাদক ইসরাফিল হোসেন এবং সহ-বিজ্ঞান সম্পাদক রাফসান আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রাকিবুল হাসান ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সিয়ামসহ থানার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
এসময় রাইট টক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বলেন, এই সংগঠন আর্তমানবতার সেবায় নিয়োজিত। মানুষের উপকার করা হচ্ছে মহৎকাজ, এটার চেয়ে বড় সম্মানের কিছুই নেই। বাংলাদেশ যতদিন আছে রাইট টক বাংলাদেশ ততদিন দেশ সেবায় কাজ করে যাবে। প্রতিটা নাগরিককে স্মার্ট নাগরিক গড়ে তুলতে এই রাইট টক বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করবে।
রাইট টক বাংলাদেশ সবসময় মানুষের কল্যাণে কাজ করছে জানিয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার জলি বলেন, শুধু ইফতার উপহারই নয় যেকোন সময় দেশের মানুষের জন্য কাজ করার অঙ্গিকার নিয়ে রাইট টক বাংলাদেশ পাশে থাকবে এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুললেও এই সংগঠন কাজ করে যাবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর