বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

চিকিৎসার জন্য থাইল্যান্ড যেতে চান সাবেক উপদেষ্টা আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেম!

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ২:২২ অপরাহ্ন

স্পাইনাল কর্ডের চিকিৎসা করাতে থাইল্যান্ডে যেতে অনুমতি চেয়েছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন। 

আজ মঙ্গলবার ( ২০ জানুয়ারি)  শুনানি শেষে ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ আবেদনটি নামঞ্জুর করেন। এ সময় আদালতে মোয়াজ্জেম উপস্থিত ছিলেন।

এর আগে দুর্নীতির অভিযোগ ওঠার পর দুদকের আবেদনের প্রেক্ষিতে মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। পাশাপাশি তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকের আদেশ দেওয়া হয়।

সম্প্রতি মোয়াজ্জেমের আইনজীবী মো. রায়হান তার জাতীয় পরিচয় পত্র (এনআইডি) অবমুক্ত করে এক মাসের বিদেশ গমনের অনুমতি প্রদানের আবেদন করেন। ওই আবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্তকে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি করার উদ্দেশ্যে এই পিটিশন মামলায় সম্পৃক্ত করা হয়েছে। মূলত তিনি কোন প্রকার আইনশৃঙ্খলা ভঙ্গকারী ও রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডে জড়িত নন।

তার বিরুদ্ধে আনা অভিযোগ দৃঢ়ভাবে চ্যালেঞ্জ করেন এবং এ বিষয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার জাতীয় পরিচয়পত্রের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তা অবমুক্ত করে বিদেশ গমনের অনুমতি প্রদান করা একান্ত আবশ্যক।

আবেদনে আরো উল্লেখ করা হয়, তিনি পড়ে গিয়ে স্পাইনাল কর্ডে আঘাত পেয়েছেন এবং সেখান থেকে ফ্লুইড বের হয়ে গেছে। থাইল্যান্ড মেডিকেল ভিসা ইনভাইটেশন লেটার প্রেরণ করে তার চিকিৎসা জনিত পরীক্ষা-নিরীক্ষা ও অপরাপর টেস্ট এবং চিকিৎসা করার জন্য ১৫ ফেব্রুয়ারি এপয়েন্টমেন্ট নির্ধারণ করেন।

এজন্য তার চিকিৎসার জন্য বিদেশ গমনের অনুমতি প্রদান করা একান্ত আবশ্যক। শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করেন।

প্রসঙ্গত, যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকের আদেশ দিয়েছিলেন আদালত। দুদকের উপপরিচালক মিনু আক্তার সুমির আবেদনের প্রেক্ষিতে মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর