বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা উত্তরের খাস জমি উদ্ধার করে খেলার মাঠ ও পার্ক করা হবে: ডিএনসিসি প্রশাসক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার খাস জমি কেউ দখল করে রাখলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। খাস জমি উদ্ধার করে খেলার মাঠ ও পার্ক করে দেয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে উত্তরা কমিউনিটি সেন্টারে গণশুনানিতে তিনি এ কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, ৫ আগস্টের পর থেকে উত্তর সিটি এলাকায় হকার ও ব্যাটারিচালিত রিকশা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এসব অটোরিকশা ও হকারদের দৌরাত্ম কমাতে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অবৈধ অটোরিকশায় না চড়া ও হকারদের কাছ থেকে কেনাকাটা না করার অহ্বান জানান মোহাম্মদ এজাজ।

তিনি আরও জানান, বুয়েটের ডিজাইন করা অটোরিকশা কেউ বাজারজাত করলে লাইসেন্স দেবে সিটি করপোরেশন। তারপর বৈধ অটোরিকশা আসলে অবৈধগুলো উঠিয়ে দেয়া হবে।

এজাজ বলেছেন, কোনও এলাকায় কেউ চাঁদাবাজি করলে তথ্য দিলে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া নগর সেবা বাড়াতে ট্যাক্স মেলা করা হবে। সেখানে শুধু হোল্ডিং ট্যাক্স নেয়া হবে। আবাসিক এলাকায় অনর্থক রাস্তা উচু করায় জলাবদ্ধতা বেড়েছে, এ বিষয়ে পদক্ষেপ নেবে সিটি করপোরেশন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর