বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬, ১:১৩ অপরাহ্ন

গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় গতকাল বৃহস্পতিবার (০১ জানুয়ারি ) থেকে শুক্রবার (০২ জানুয়ারি) পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়।

যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের পদধারী নেতাকর্মী।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন লিটন মিয়া, মো. আব্দুল রশিদ, মো. রিপন মিয়া, মো. আনোয়ার হোসেন, শাওন মিয়া, শামসুল হক,মো . রেজাউল করিম সাগর ও মো. মেহেদী হাসান।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার, সংশোধন) আইন–২০১৯, দণ্ডবিধি ১৮৬০, সন্ত্রাস বিরোধী আইন–২০০৯ এবং বিস্ফোরক দ্রব্য আইন–১৯০৮-এর বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় সংঘবদ্ধ সহিংসতা, হামলা, মারধর, গুরুতর জখম, হত্যা চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি এবং বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত অপরাধসহ নানা অভিযোগ আনা হয়েছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করার সুনির্দিষ্ট অভিযোগ থাকায় মামলার এজাহারভুক্ত এসব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ তৎপরতা অব্যাহত রেখেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর