সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে: মুখপাত্র মাহদী আমিন ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা বৈঠক শেষে পাকিস্তান ছেড়েছে ইরানের প্রতিনিধিদল অবসরপ্রাপ্ত শিক্ষকরা হবেন ম্যানেজিং কমিটির সভাপতি : শিক্ষামন্ত্রী বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী স্বপন জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান

ওসমান হাদি হত্যার বিচার এই সরকারের মেয়াদেই হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ২:৩৮ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির মামলার শিগগিরই চার্জশিট দেওয়া হবে। এখন পর্যন্ত ১১ জন গ্রেপ্তার হয়েছেন। এই সরকারের মেয়াদেই হাদি হত্যা মামলার বিচার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ।

আজ সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠানে সরকারের সহায়তায় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি। সঠিক সময়েই দেশে নির্বাচন আয়োজিত হবে।

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে না যায় সে ব্যাপারে কঠোর সরকার। এ জন্য গোয়েন্দা নজরদারির বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্তকারীদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এ সময় ঘুষের ৩৬ লাখ টাকাসহ হাতেনাতে আটক হওয়া গাইবান্ধার এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুদক বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর পারষ্পরিক সম্পর্কে যাতে দলগুলোতে দুষ্কৃতকারী ঢুকতে না পারে সে ব্যাপারে দলগুলোর প্রতি আহ্বান জানাই। রাস্তা বন্ধ করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এ এখন পর্যন্ত ১৪ হাজার ৫৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন  উপদেষ্টা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর