বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

ইসিতে ষষ্ঠ দিনের আপিলের শুনানি চলছে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছে। 

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে শুরু হয়েছে আপিল শুনানি। বিকেল ৫টা পর্যন্ত চলবে এই শুনানি।

প্রথম চতুর্থ দিন ৭০টি করে আবেদন নিষ্পতি হলেও পঞ্চম দিনে ১০০টি করে শুনানি করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৭৪ জন। আর বাতিল হয়েছে ১৮ জনের আবেদন। স্থগিত রাখা হয়েছে ৮ জনের। প্রার্থীর বৈধতার ক্ষেত্রে ছোটখাটো, সংশোধনযোগ্য ত্রুটি বিবেচনা করছে বলে জানিয়েছে ইসি।

গত ৫ দিনে মোট আবেদন নিষ্পত্তি হয়েছে ৩৮০টি। প্রার্থিতা ফিরে পেয়েছেন ২৭৭। বাতিল হয়েছে ৮১টি আর স্থগিত ২৩টি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুরু হয় গত ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। পাঁচ দিনে ইসিতে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে।

১০ জানুয়ারি থেকে ইসিতে শুরু হয় আপিল আবেদনের শুনানি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর