বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মাদক নির্মূলে শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংস্কৃতিক বহুত্ববাদ না বুঝে নববর্ষের গায়ে কেউ কেউ নানা মতের মুখোশ পরাতে চায় : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আজ পহেলা বৈশাখ : স্বাগত বাংলা ১৪৩৩ ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তি দাবি ‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার

সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত আলজেরিয়ার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:২০ অপরাহ্ন

 বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে আলজেরিয়া প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে উত্তর আফ্রিকার দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছে।

বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি তার সরকারের এই বার্তা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেন।

প্রধান উপদেষ্টা আলজেরিয়ার সরকার প্রধানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করতে আলজেরিয়াকে ব্যবসায়ী প্রতিনিধিদল পাঠানোর অনুরোধ জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত জানান, তার দেশ বাংলাদেশকে রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখবে এবং দেশটির জ্বালানি মন্ত্রী আগামী মার্চ মাসে ঢাকা সফর করবেন।

 

তিনি বলেন, আলজেরিয়া টেক্সটাইল, পাট, ওষুধ, খাদ্য এবং ইলেকট্রনিক্সসহ আরও কিছু বাংলাদেশি পণ্য আমদানি করার পরিকল্পনা করছে।

প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক নৌপরিবহণ সংস্থা (আইএমও) কাউন্সিল, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাংলাদেশের প্রার্থীতার জন্য আলজেরিয়ার সমর্থন কামনা করেন।

২০২৬-২৭ মেয়াদের জন্য আন্তর্জাতিক নৌপরিবহণ সংস্থার (আইএমও) কাউন্সিলের ক্যাটাগরি-সি নির্বাচনের ভোটগ্রহণ ২০২৫ সালের ডিসেম্বরে লন্ডনে অনুষ্ঠিত হবে।

২০২৮-৩০ মেয়াদের জন্য জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) সদস্যপদের নির্বাচন ২০২৭ সালে নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।

এছাড়া বাংলাদেশ ২০৩১-৩২ মেয়াদের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করবে, যে নির্বাচন ২০৩০ সালে নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।

সাক্ষাৎকালে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব ও মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক বিএম জামাল হোসেন উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর