শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু আজ

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫, ৪:৪৯ অপরাহ্ন

সারাদেশে নানা আয়োজনে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে আজ। ই-নামজারিসহ মেলায় থাকছে নানা সেবার আয়োজন।

ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় ‘ভূমি মেলা-২০২৫’ শুরু হয়।

এবারের মেলার  প্রতিপাদ্য ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’।

রাজধানী ঢাকার সাত রাস্তায় অবস্থিত ভূমি ভবনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকার বাইরে প্রতিটি জেলা প্রশাসন স্ব স্ব উদ্যোগে এই মেলার আয়োজন করছে। জেলা প্রশাসনের নির্ধারিত স্টলে গিয়ে করা যাবে ই-নামজারির আবেদন। কোনো ধরনের হয়রানি ছাড়াই দিনে দিনে সরবরাহ করা হবে জমির খতিয়ান। পাওয়া যাবে মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপি। এছাড়া ভূমির বিভিন্ন ধরনের ডিজিটালাইজেশন নিয়ে সেবক গ্রহীতাদের  অবহিত করা হবে মেলাগুলোতে।

ভূমি মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দেশের প্রতিটি জেলায় জেলা প্রশাসনসহ উপজেলা-সার্কেল ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসগুলোতেও এ মেলা আয়োজন করা হয়েছে।

বিভিন্ন স্থানে শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হওয়া এ মেলা চলবে আগামী  ২৭ শে মে পর্যন্ত।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর