সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

অমর একুশে বইমেলা ২০২৬ শুরু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:১৬ অপরাহ্ন

শুরু হলো অমর একুশে বইমেলা-২০২৬।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান প্রধানমন্ত্রী তারেক রহমান  বিকেলে রাজধানীর বাংলা অ্যাকাডেমি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেছেন। এসময় উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘ফেব্রুয়ারির শুরু থেকে বইমেলা শুরু হওয়ার কথা থাকলেও এবার রাজনৈতিক বাস্তবতায় নির্ধারিত সময়ের বেশ কিছু সময় পার হওয়ার পর আজ আনুষ্ঠানিকভাবে বইমেলা শুরু হলো।’

তারেক রহমান বলেন, ‘বিশ্বের অনেক দেশে বইমেলার আয়োজন হয়, তবে আমাদের মেলা অন্যদেশের বইমেলার মতো নয়। বর্তমান সময়ের তথ্যপ্রযুক্তি বই পড়ায় মানুষের অন্যতম বাধা। ইন্টারনেট আসক্তি তরুণ প্রজন্মকে বই বিমুখ করে তুলছে। এ বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে এবং তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে কাজ করতে হবে। বাংলাদেশের একটি মানুষ গড়ে বছরে তিনটির মতো বই পড়ে এবং বই পড়ার পেছনে ব্যয় করে গড়ে ৬২ ঘণ্টা।

সরকারপ্রধান বলেন, ‘মাতৃভাষা প্রতিষ্ঠার ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে আমরা একুশে পালন করে থাকি। দিবসটি এখন আর শুধু বাংলাদেশের নয়, এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বজুড়ে পালিত হচ্ছে।’

প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর সাধারণের জন্য খুলে দেওয়া হয় বইমেলার ফটক। মেলা ঘিরে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। এ সময় ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলা। ছুটির দিন বইমেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর