বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

খাগড়াছড়িতে সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৬ অপরাহ্ন

খাগড়াছড়ি জেলার মাটিরাংগা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় ২ শতাধিক হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ফ্রি ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনী। 

আজ শুক্রবার ( ১৯ সেপ্টেম্বর)  সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন এর উদ্যোগে  দিনব্যাপী উপজেলার তাইন্দং ইউনিয়নের সুধীলা রঞ্জন হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম আধহাম এ চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্ধোধন করেন।

এতে বিশেষ অতিথি ছিলেন, জোন উপ-অধিনায়ক, জেড এসও মেজর মাসুদ খান পিএসসি। ওষুধ বিতরণ ও চিকিৎসাসেবা দেন, সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মেজর মুঈদুল করিম। স্ত্রীরোগ, চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেট ব্যথা, শারীরিক দুর্বলতা, মাথা ব্যথাসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেন তিনি।

এসময় স্থানীয় হেডম্যান, কারবারি’সহ বিভিন্ন পদস্থ সামরিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর