শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

২০২৪-২৫ অর্থবছরে মোংলা কাস্টম হাউসে ১,৫৭৮ কোটি টাকা রাজস্ব আদায়

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৫:৩১ অপরাহ্ন

 ২০২৪-২৫ অর্থবছরে মোট ১ হাজার ৫৭৮ কোটি টাকার রাজস্ব সংগ্রহ করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম রাজস্ব আদায় কেন্দ্র মোংলা কাস্টম হাউস (এমসিএইচ)।

এমসিএইচ সূত্রে জানা যায়, এ সময়ের মধ্যে মোংলা বন্দর দিয়ে মোট ১১ হাজার ৬৭৬টি রিকন্ডিশনড গাড়ি আমদানি হয়েছে, যা এ রাজস্ব সংগ্রহে বড় ভূমিকা রেখেছে।

এর আগে ২০২৩-২৪ অর্থবছরে ১৩ হাজার ৭৯২টি গাড়ি আমদানি হয়, যা ২ হাজার ১৩ কোটি টাকা রাজস্ব আদায়ে ভূমিকা রেখেছিল।

বিদায়ী অর্থবছরটি নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কেটেছে। এর মধ্যে ছিল জুলাই গণঅভ্যুত্থান, এক সপ্তাহ ইন্টারনেট বন্ধ, ডলার সংকট, ভয়াবহ বন্যা, দুটি ঈদ উপলক্ষ্যে ছুটি, প্রাকৃতিক দুর্যোগ, পণ্যবাহী চালক ধর্মঘট, কাস্টমস ক্লিয়ারেন্সে জট এবং এনবিআরের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকা।

মোংলা কাস্টম হাউসের কমিশনার ম. সাফিউজ্জামান বাসস’কে বলেন, রিকন্ডিশনড গাড়ি আমদানিই এখানকার রাজস্ব আয়ের প্রধান উৎস।

দক্ষিণাঞ্চলের মানুষ ও সংশ্লিষ্ট অংশীজনরা সরকারের প্রতি সব সমুদ্রবন্দর সমভাবে ব্যবহারে নীতিমালা প্রয়োগ এবং মোংলা বন্দর ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে আমদানি-রপ্তানিকারকদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর