ফজরের নামাজের পড়ে কেন্দ্রে উপস্থিত থেকে আপনার ভোট তো নিশ্চিত করবেনই, আপনার পাড়া-প্রতিবেশী, আপনার কেন্দ্রের সকল ভোটারের ভোট নিশ্চিত করে ফিরে আসতে হবে বলে বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের গোয়ালঝাড় বাজারসংলগ্ন সাতমেরা ফুলবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে পঞ্চগড়-১ আসনের ১১-দলীয় নির্বাচনী জোটের প্রার্থী সারজিস আলমের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, ‘১১-দলীয় জোটের সব নেতাকর্মীর ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত বিজয় ছাড়া ফিরে আসা যাবে না। আপনাদের মনে রাখতে হবে, এক দিনের পরিশ্রম আপনাদের পাঁচ বছরের শান্তির কারণ হতে পারে।’