মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রাজশাহীর আম বাজারে আসার সময়সূচি ঘোষণা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬, ৫:০৮ অপরাহ্ন

রাজশাহীতে এ বছরের ম্যাংগো ক্যালেন্ডার ঘোষণা করেছে জেলা প্রশাসন। ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ১৫ মে থেকে আম পাড়া ও বাজারজাতকরণ শুরু হবে।

আজ রোববার (১০ মে) বিকাল সোয়া ৩টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ক্যালেন্ডার ঘোষণা করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

এ উপলক্ষে জেলা প্রশাসনের সভাকক্ষে কৃষিবিদ, ফল গবেষক, আমচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন জাতের আম সংগ্রহের নির্ধারিত সময় চূড়ান্ত করা হয়।

ঘোষিত ম্যাংগো ক্যালেন্ডার অনুযায়ী, ১৫ মে থেকে সব ধরনের গুটি আম পাড়া শুরু হবে। ২২ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রানীপছন্দ ও লক্ষণভোগ, ৩০ মে থেকে হিমসাগর বা খিরসাপাত সংগ্রহ করা যাবে।

এছাড়া ১০ জুন থেকে বানানা ম্যাংগো ও ল্যাংড়া, ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি, ৫ জুলাই থেকে বারি আম-৪, ১০ জুলাই থেকে আশ্বিনা এবং ১৫ জুলাই থেকে গৌড়মতি আম সংগ্রহ শুরু হবে। কাটিমন ও বারি আম-১১ জাতের আম সারা বছর সংগ্রহ করা যাবে বলেও জানানো হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, রাজশাহীতে চলতি মৌসুমে ২ লাখ ৪৩ হাজার ৩৯৩ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ মৌসুমে প্রায় ৭৮০ কোটি ৬৮ লাখ ৮ হাজার টাকার আম বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর