শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

লন্ডনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন খন্দকার মোশাররফ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৪:১৫ অপরাহ্ন

যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার (২৫ আগস্ট) লন্ডন সময় সন্ধ্যায় ড. মোশাররফ ও তার ছেলে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি সদস্য ড. খন্দকার মারুফ হোসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

দীর্ঘদিন পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের অনুভূতি সম্পর্কে জানতে চাইলে ড. খন্দকার মোশাররফ  বলেন, ‘বহুদিন পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রাণখোলা আলোচনা হয়েছে। এ অনুভূতি অতুলনীয়।’

ড. খন্দকার মোশাররফ বলেন, সপ্তাহে এক/দুই দিন দলের বৈঠক ও কর্মসূচিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ভার্চুয়ালি দেখা হয়, কথা হয়। তারেক রহমানের সঙ্গে কিন্তু সামনা-সামনি দেখা হয়েছিল সেই ২০০৮ সালে। তখন আমাদের একই দিনে গ্রেফতার করা হয়েছিল, জেলে এক মাস আমরা একসঙ্গে ছিলাম। এরপর তো তিনি লন্ডন চলে গেলেন, বহুদিন আর দেখা হয়নি তার সঙ্গে।

তিনি বলেন, ‘অনেক বছর পর গতকাল যখন দেখা হলো, অনেক দিনের জমানো গল্প হলো, রাজনৈতিক আলোচনা হলো, মনটা ভীষণ হালকা লাগছে। আমি বাংলাদেশের কল্যাণের জন্য আমাদের নেতা তারেক রহমানের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করি।’

চিকিৎসার শেষে আগামীকাল (বুধবার) রওয়ানা করে বৃহস্পতিবার দেশে ফিরবেন বলে জানান ড. মোশাররফ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর