বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী শিল্প-সংস্কৃতির রাজনীতিকরণ কখনোই সভ্য সমাজের কাজ নয়: প্রধানমন্ত্রী

জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৪:৪০ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী গুলিবিদ্ধ ওসমান বিন হাদির সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে বিকেএমইএ’র প্রধান কার্যালয়ে পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে তিনি দোয়া চান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ওসমান হাদি একজন জুলাই যোদ্ধা, দেশের জন্য তার অবদান অতুলনীয় ৷

তিনি দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে আরও নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব প্রসঙ্গে বলেন, বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা সাধারণ বিষয়। ঢাকাও তাদেরকে তলব করে।

তিনি আরও বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানো যেকোনো প্রার্থীর ব্যক্তিগত ইচ্ছা। এখানে নিরাপত্তা নিয়ে কথা আসতে পারে না। নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।

এর আগে বিকেএমইএ’র পক্ষ হতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও শিল্প পুলিশকে ৬টি পুলিশ ভ্যান উপহার হিসেবে উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, শিল্প পুলিশের প্রধান গাজী জসিম উদ্দিন, ঢাকা রেঞ্জের ডিআইজিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর