শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

বাজেট সহায়তায় ১০০ কোটি ডলার দেবে জাপান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৩:৩৮ অপরাহ্ন

বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন ও শিক্ষা খাতে বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ ও অনুদান দিবে জাপান। শুক্রবার (৩০ মে) সকালে জাপানের টোকিওতে প্রধান উপদেষ্টা ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইসিবার সাথে বৈঠকে এই ঋণ সহায়তার চুক্তি হয়।

আজ শুক্রবার (৩০ মে) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। তার প্রেস সচিব শফিকুল আলমও নিজ ফেসবুক প্রোফাইলে দেয়া স্ট্যাটাসে একই তথ্য জানান।

স্ট্যাটাসে জানানো হয়, চুক্তি অনুযায়ী এই অর্থের মধ্যে জাপান ৪১ কোটি ৮ লাখ ডলার অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধি করতে দেবে। এছাড়া জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথকে দ্বৈত গেজ ডাবল লাইনে উন্নীত করতে ৬৪ কোটি ১০ লাখ ডলার খরচ করা হবে। বৃত্তি সহায়তা হিসেবে ৪২ লাখ ডলার অনুদান দেবে জাপান সরকার।

প্রধান উপদেষ্টার জাপান সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় জাপানের প্রধানমন্ত্রী কার্যালয়ে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। তখন প্রধান উপদেষ্টাকে বরণ করেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। গার্ড অফ অনার দিয়ে সম্মানিত করা হয় প্রফেসর ইউনুসকে।

পরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন জাপান ও বাংলাদেশ সরকারের প্রধান। সেখানে ছয়টি সমঝোতা স্মারক সই হয়েছে। এরমধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিস, ব্যাটারিচালিত সাইকেল তৈরির কারখানা, প্রিপেইড গ্যাস মিটার স্থাপন, তথ্য নিরাপত্তায় পাইলট প্রকল্প চাকু ও বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জমি চুক্তি সংক্রান্ত সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।

এছাড়া বৈঠকে রোহিঙ্গা সমস্যা নিরসনসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের পাশে থাকার কথা জানায় জাপান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর