দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরতে যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে সফর সঙ্গী হিসেবে রয়েছে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
বুধবার ( ২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত আটটার পর লন্ডনের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। তার আগেই হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তার অন্যান্য সফর সঙ্গীরা।
সংশ্লিষ্ট সূত্রের খবর, স্ত্রী ও কন্যা ছাড়াও তারেক রহমানের সঙ্গে আসছেন, ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, দলের প্রেস উইংয়ের সালেহ শিবলী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দীন।
আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান চাচার সহযাত্রী হচ্ছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, ফিন্ড, ইটালীর বিএনপি নেতারাসহ ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে কিছু নেতারাও ইকোনমি ক্লাসের টিকিট কেটেছেন এ বিমানের ফ্লাইট। এর বাইরেও তারেক রহমানের গৃহকর্মীরাও আছেন।