শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ দিনে ডিএমপির ৪৯৭৯ মামলা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৫:২০ অপরাহ্ন

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুইদিনে ৪৯৭৯ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

আজ শনিবার (২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।

তারা জানায়, অভিযানকালে ৩১১টি গাড়ি ডাম্পিং ও ১২০টি গাড়ি রেকার করা হয়েছে।

গত বৃহস্পতিবার ও শুক্রবার (৩১ জুলাই ও ১ আগস্ট  ২০২৫ খ্রি.) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর