বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সুবিধাবঞ্চিতদের হাতে ঈদ সমাগ্রী তুলে দিল ডিএমজেএফ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ৯:৩৪ অপরাহ্ন

সুবিধাবঞ্চিতদের হাতে ঈদ সমাগ্রী
তুলে দিল ডিএমজেএফ

ইফতার পার্টি বা আড়ম্বর না করে সাধ্যমত সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশ অনুযায়ী নিজেদের জন্য কোনো আয়োজন না করে নিজেদের অর্থায়নে সমাজের প্রান্তিক মানুষের আনন্দে সামিল হলো ঢাকা মেট্রোপলিটন জার্নালিস্ট ফেরাম (ডিএমজেএফ)। এতিম শিশু, বয়স্ক অসহায় মানুষ, কোরআনে হাফেজ, পঙ্গু দিনমজুর, রাস্তায় ভাম্যমান ভিক্ষুকদেরকে এই সহায়তা দেয়া হয়।
শনিবার বিকেলে রাজধানীর রামপুরায় কাঁচাবাজার এলাকায় সদস্যদের নিজ অর্থায়নে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। এতে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক ফারজানা শোভা, আহ্বায়ক কমিটির কোষাধ্যক্ষ সাজ্জাদ চিশতী, দপ্তর সম্পাদক রাহাত হুসাইন প্রমুখ।
এসময় সংগঠনের আহ্বায়ক ফারজানা শোভা বলেন, যার যার সামর্থ অনুযায়ী অসহায় মানুষের পাশে দাড়ানো আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। সরকার প্রধানের নির্দেশে সাড়া দিয়ে ঢাকা মেট্রোপলিট জার্নালিস্ট ফেরামের (ডিএমজেএফ) সদস্যরা ইফতার পার্টি না করে সমর্থ অনুযায়ী অসহায় মানুষের পাশে দাড়িয়েছে। এই কার্যক্রম চলমান থাকবে। আগামীতে আরও বড় পরিসরে মানবিক কর্মসূচি পালন করা হবে ইনশাআল্লাহ।
সদস্য সচিব শফিকুল ইসলাম রাসেল লিখিত বক্তব্যে বলেন, ছোট ছোট উদ্যোগ মানুষকে বড় কাজে উৎসাহিত করে। প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে আমরা সামিল হয়েছি এমন উদ্যোগে। এই উদ্যোগ অন্যদের যেমন উৎসাহিত করবে তেমন অসহায়দের মুখেও হাসি ফোটাবে বলেন তিনি। আগামীতে এই উদ্যোগ আর বড় আকারে করারও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উপস্থিত সদস্যরা বলেন, ঈদের সরকারি বন্ধের ৫/৬ দিন রাজধানীতে ভিক্ষুকরা ভিক্ষা পায় না। দিনমজুররাও এসময় কাজের অভাবে পড়েন। তাই ডিএমজেএফের এ আয়োজনে ঈদ সামগ্রীর পাশাপাশি পরিবারের এক সপ্তাহের খাদ্য সামগ্রী দেয়ার চেষ্টা করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর