বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মাদক নির্মূলে শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংস্কৃতিক বহুত্ববাদ না বুঝে নববর্ষের গায়ে কেউ কেউ নানা মতের মুখোশ পরাতে চায় : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আজ পহেলা বৈশাখ : স্বাগত বাংলা ১৪৩৩ ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তি দাবি ‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা প্রজ্ঞাপন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৪:০২ অপরাহ্ন

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা-২০২৫ এর প্রজ্ঞাপন জারি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

নীতিমালাটি দেশের বেকার যুবশক্তিকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে এবং এর অধীনে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সহায়তা এবং কর ও শুল্ক ছাড়সহ রপ্তানিতে একই ধরনের সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।

সোমবার (২৫ আগস্ট) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

বেশ কয়েকটি মৌলিক বিষয়কে সামনে রেখে এ নীতিমালা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিষয়গুলো মধ্যে রয়েছে- বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, প্রযুক্তি নির্ভর যুবশক্তিকে উৎসাহিত করা ও তাদের সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জন্য ঋণ সহায়তা এবং কর ও শুল্ক ছাড়সহ প্রয়োজনীয় কাঠামো তৈরি করতে সহায়তা করা।

নীতিমালাটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বাস্তবায়ন করবে এবং এর মাধ্যমে যুবকদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হবে।

সংশ্লিষ্টরা বলছেন, এই নীতিমালার প্রধান লক্ষ্য হলো- বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

নীতিমালার আওতায়, নতুন উদ্যোক্তাদের সহযোগিতা করার জন্য একটি কাঠামো তৈরি করা হবে, যা তাদের স্টার্টআপ ও অন্যান্য আধুনিক উদ্যোক্তামূলক উদ্যোগকে সমর্থন করবে।

পাশাপাশি, বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের মাধ্যমে যুব উদ্যোক্তা সৃষ্টি করা হবে এবং নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করার জন্য যুবকদের প্রশিক্ষণ দেওয়া হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর