শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

ইসির ডাকে সাড়া দেয়নি ৯ দেশের মিশনপ্রধান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ২:৫৩ অপরাহ্ন

ঢাকায় ওআইসিভুক্ত ১৯টি দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এ বৈঠকে অংশ নিয়েছেন কেবল ১০টি দেশের মিশনপ্রধান। সৌদি আরব, কাতারসহ ৯টি দেশ বৈঠকে অংশ নিতে তাদের রাষ্ট্রদূত বা কোনো প্রতিনিধি পাঠায়নি।

আজ সোমবার (১৭ মার্চ) সকাল ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ইসি জানায়, বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে ১৯টি দেশের ঢাকাস্থ মিশন প্রধানদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে অংশ নিয়েছে- আলজেরিয়া, ব্রুনাই, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, কুয়েত, মালয়েশিয়া, মরক্কো, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।

যেসব দেশের মিশন প্রধানরা ইসির ডাকে সাড়া দেয়নি সেই দেশগুলো হলো- ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক, আফগানিস্তান, ইরাক, লিবিয়া, মালদ্বীপ ও ওমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসির অগ্রগতি ও প্রস্তুতি নিয়ে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।

সম্প্রতি কয়েকটি রাজনৈতিক দল ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বর্তমান কমিশনের সঙ্গে একই ইস্যুতে দেখা করেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চান তারা। কমিশনের পক্ষ থেকেও বরাবরই জানানো হচ্ছে, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে তারা বদ্ধপরিকর। বৈঠক শেষে উভয় পক্ষই ব্রিফ করার কথা রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর