বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র ও বিস্ফোরক জব্দ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৫:৩২ অপরাহ্ন

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র ও বিস্ফোরক জব্দ করা হয়েছে। 

আজ রোববার (২৬ অক্টোবর) বেলা ১১টা ১৫ মিনিট থেকে ১২টা পর্যন্ত সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দর রেলওয়ে পুলিশের সহায়তায় এই বিশেষ অভিযান পরিচালনা করে।

গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনে অস্ত্র ও বিস্ফোরক পাচারের আশঙ্কায় অভিযানটি পরিচালিত হয়। তল্লাশির এক পর্যায়ে ট্রেনের একটি নির্দিষ্ট বগি থেকে সেনা সদস্যরা ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড গুলি, ২.৩৮৭ কেজি গান পাউডার এবং ২.২২৮ কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করেন।

অভিযান চলাকালীন সেনা আভিযানিক দল, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এবং বিমানবন্দর রেলওয়ে পুলিশের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য কমলাপুর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গোপন তথ্য যাচাই ও বিশ্লেষণের পর সুচিন্তিত পরিকল্পনার ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। সেনা সদস্যদের দ্রুত পদক্ষেপ, পেশাদার দক্ষতা এবং কৌশলগত সক্ষমতার কারণে অল্প সময়ের মধ্যেই অভিযানটি নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জানায়, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় তারা সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর