শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৮:৩১ অপরাহ্ন

দেশের শীর্ষ ব্যবসায়ী মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন  আদালত।

আজ মঙ্গলবার (২৭ মে) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন। দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ  বিষয়টি নিশ্চিত করেছেন ।

দুদকের আবেদনে বলা হয়, সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হাসিনা কণ্যা সায়মা ওয়াজেদ পুতুল ও অন্যান্যদের বিরুদ্ধে অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের সিএসআর তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। সজীব ওয়াজেদ জয়সহ শেখ হাসিনা পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধনের অভিযোগে অনুসন্ধান চলছে।

এতে আরও বলা হয়, এ ঘটনায় অভিযোগ সংশ্লিষ্ট মোস্তফা কামাল বর্তমানে পলাতক রয়েছেন। তিনি সপরিবারে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। মোস্তফা কামাল দেশত্যাগ করলে অভিযোগটি অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা প্রয়োজন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর